শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবার শীর্ষে রিয়াল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৮৮ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বুধবার (২৪ জুন) রাতে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। এই জয়ের ফলে বার্সেলোনাকে পেছনে ফেলে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

৩১ ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়েও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

বুধবার রাতে ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে রিয়াল। এ সময় লুকা মদ্রিচের বাড়িয়ে দেওয়া বল থেকে দারুণ চিপে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। ৫৭ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোলটি করেন স্প্যানিশ এই ফুটবলার।

এই ম্যাচে একটি রেকর্ডও হয়। ম্যাচের শেষ মুহূর্তে মায়োর্কার হয়ে মাঠে নামেন ১৫ বছর বয়সী লুকা রোমেরো। এর মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েন।

৩১ ম্যাচ থেকে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে আছে মায়োর্কা। আছে রেলিগেশন ঝুঁকিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com