রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থেকে সঠিক সমাজ বিনির্মাণে কাজ করে যাবে : টুকু লাকসাম, মনোহরগঞ্জ ও লাকসাম পৌরসভার আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত

টঙ্গীতে যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৮৯ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী ঃ গাজীপুরের টঙ্গীর ৪৯নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহ্সান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরদারের উদ্যোগে ৪৮নং ওয়ার্ডের দত্তপাড়া মডেল একাডেমীতে আম, কাঠাল, কাট বাদাম, আকাশি কাট গাছ, মেহেগুনি, রেন্ডি কোরইসহ প্রথম ধাপে ৩০টি গাছের চারা রোপন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি,র নির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবলীগ ও সেবা ফাউন্ডেশন টঙ্গীর প্রধান মোঃ সোহেল রানা বিভিন্ন ওয়ার্ডের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে ৪৯নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ বিপ্লব সরদার এই উদ্যোগ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হাসান খোকন, টঙ্গী পূর্ব থানা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সেবা ফাউন্ডেশন টঙ্গী আহবায়ক মোসাঃ শিল্পী আক্তার প্রধান, ৪৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ খান, ৪৯নং ওয়াডের যুবলীগের সদস্য মোঃ রমজান ও বিপ্লব হোসেন প্রমূখ। ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহ্সান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরদার বলেন, মুজিব শত বর্ষ ও জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ ২০২০ উপলক্ষে টঙ্গীর ১৫ টি ওয়ার্ডে আমাদের টার্গেট ২০০টি গাছের চারা রোপণ করবো। আম, কাঠাল, কাট বাদাম, আকাশি কাট গাছ, মেহেগুনি, রেন্ডি কোরইসহ প্রথম ধাপে আমরা যুবলীগের উদ্যোগে ৩০টি গাছের চারা লাগানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com