শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান গণপূর্তমন্ত্রীর

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৩৬৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার (২৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় অধিদফতরের সম্মেলন কক্ষে গণপূর্ত অধিদফতর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মন্ত্রী বলেন, ‘আমাদের কর্মকাণ্ড, আচার-আচরণ, ভাষা ব্যবহারসহ সব কিছুতেই সংযত ও সংযমী হতে হবে। আমরা যেন অনৈতিকতা ও পাপাচারে নিজেদের জড়িয়ে না ফেলি।’

এ সময় মানুষের জীবনে কল্যাণকর হলো নীতি-নৈতিকতা ও মূল্যবোধ উল্লেখ করে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক ইমেজ গঠনের অনুরোধ জানান।

‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি অনাকাঙ্ক্ষিত সংবাদ আমাদের অনেক ভালো কাজকে ম্লান করে দেয়’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনাদের কৃতকর্মে আরও অধিক সচেতনতাবোধ, স্বচ্ছতা ও ন্যায়ানুগ অবস্থান থাকতে হবে’।

গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদেরকে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আপনারা অনেক মেধাবী ও যোগ্য। আপনারা কেন কলঙ্কের বোঝা কাঁধে নেবেন। অতীতকে ভুলে গিয়ে সব কাজে স্বচ্ছতা নিশ্চিত করবেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন, মানুষকে ভালোবাসবেন এবং উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন’।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাহাদাত হোসেন। আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com