শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

দুবাই থেকে ফিরলেন আরও ২৬৪ বাংলাদেশি

  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৮১ বার পঠিত

 ডেস্ক: করোনাভাইরাসের কারণে আটকে পড়া আরও ২৬৪ বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন।

শুক্রবার বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩৯১ জন বাংলাদেশি দুবাই থেকে দেশে ফেরেন। তাদের অনেকেই ভ্রমণে এবং ব্যবসার কাজে দুবাই গিয়েছিলেন। এরমধ্যে অনেক যাত্রী ছিলেন তারা ট্রানজিট সুবিধা নিয়েছিলেন।

করোনার মহামারীর মধ্যে এ পর্যন্ত বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। একইভাবে কয়েক শতাধিক বাংলাদেশিও ছুটি শেষ হওয়ায় আবার প্রবাসে ফিরে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com