সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৫৬ বার পঠিত

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : মানবপাচার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ একধাপ উন্নতি লাভ করেছে। এর মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে ‘নজরদারি’ তালিকা থেকে বেরিয়ে এসেছে। এই সংবাদে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

শনিবার (২৭ জুন) প্রতিবেদনের বিষয়ে এক প্রতিক্রিয়ায় প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মানবপাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব আর সময়োচিত নির্দেশনার কারণেই এই অর্জন হয়েছে। অবৈধ কার্যকলাপের জন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল, নিরাপদ অভিবাসন বিষয়ে সরকারের দেশব্যাপী প্রচারণা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে।

ইমরান আহমদ বলেন, মানবপাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স।

তিনি বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ উন্নয়ন সহযোগী, অভিবাসনের সাথে যুক্ত সিভিল সোসাইটি ও গণমাধ্যমসহ সব অংশীজনের ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে বাংলাদেশ এক্ষেত্রে সফল হচ্ছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এই অর্জনকে আরো সুসংহত করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com