রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

দেশে ২৪ ঘণ্টায় ৪৩ জনের মুত্যু, শনাক্ত ৩৮০৯

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৫ লাখেরও বেশি প্রাণ। জীবন ধংসকারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে দাঁড়িয়েছে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২১.০৫ শতাংশ।

রোববার (২৮ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৪০৯ জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৫৫ হাজার ৭২৭ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৪০.৪৪ শতাংশ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি, আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৯টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি।

মৃত্যুদের মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রামের, খুলনায় ও সিলেটে ৩ জন করে, রাজশাহী ও বরিশাল বিভাগে দুই জন করে এবং রংপুর ও ময়মনসিংহে ১ জন করে।

বয়সভিত্তিক বিশ্লেষণ করে নাসিমা সুলতানা বলেন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

মৃতদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন ও বাসায় ১২ জন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয় ৭১৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছে ১৪ হাজার ৬২৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com