রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার রাজশাহীতে ঈদের কেনাকাটায় ব্র্যান্ডের শোরুমে ছুটছেন বিত্তবানরা

চ্যাম্পিয়ন লিভারপুলকে ‘গার্ড অব অনার’ দেবে ম্যান সিটি

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৯ বার পঠিত

 

ক্রীড়া ডেস্ক : গত শুক্রবার রাতে চেলসির কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ে মাঠে না থেকেও শিরোপা উল্লাসে মেতেছিল লিভারপুল। অলরেডদের তিন দশকের আক্ষেপ কাটিয়ে অবশেষে প্রিমিয়ার লিগে শিরোপার অভিষেক করলো দলটি। এদিকে প্রিমিয়ার লিগের রীতি অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। তবে না দিলেও কোনো সমস্যা নেই।

এদিকে আগামী শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আর সেই ম্যাচে লিভারপুলের কাছে শিরোপা হারানোর ম্যানসিটি কী চ্যাম্পিয়নদের ‘গার্ড অফ অনার’ দেবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে সেটি দূর করে দিলেন সিটি বস পেপ গার্দিওয়ালা। এই স্প্যানিশ কোচ জানালেন, লিভারপুলের ‘গার্ড অফ অনার’ প্রাপ্য। আর তাই ইতিহাদ স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হওয়ার দিন লিভারপুলকে ‘গার্ড অফ অনার’ দিয়ে সম্মান জানাবে সিটিজেনরা।

নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে নামার আগে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে মুখোমুখি হন গার্দিওয়ালা। সেখানে তাঁর কাছে লিভারপুলকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আমরা ‘গার্ড অফ অনার’ দেব। আমরা দারুণভাবে লিভারপুলকে আমাদের মাঠে অভিনন্দন জানাবো। আর গার্ড অফ অনার তাদের প্রাপ্য, আর তাই অবশ্যই আমরা তা দেবো।’

চলতি লিগে ম্যানচেস্টার সিটির বারবার পয়েন্ট খোয়ানোতে দ্বিতীয় স্থানে থাকা সিটিজেন থেকে সাত ম্যাচে ২৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com