মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

লক্ষ্মীপুর জেলা কারাগারে হত্যা মামলার আসামী ফয়েজ আহমেদের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩১৪ বার পঠিত

 মো. ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা কারাগারে হত্যা মামলার আসামী ফয়েজ আহমেদ মনু মিয়ার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়ে ফয়েজ আহমেদ। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লক্ষ্মীপুর কারাগারের জেলার মো. শাখাওয়াত হোসেন জানান, ফয়েজ আহমেদ মনু মিয়া ভোররাতে বুকে ব্যাথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নেয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে গত মে মাসের ১১ তারিখ থেকে নিজ শিশু কণ্যাকে হত্যা মামলার আসামী হয়ে সে জেলহাজতে রয়েছেন। উল্লেখ্য, গত ৫ মে ১৮ মাসের শিশু কণ্যা ফারহানা সুলতানা রাইমাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বাড়ির পাশের সেফটিক ট্যাংকিতে ফেলে রাখা হয়। এরপর এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় একটি নিঁখোজ সাধারন ডায়েরী করে বাবা ফয়েজ আহমেদ। এর ৫দিন পর ওই সেফটিক ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে শিশুর মা রাশেদা আক্তার সুমি বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনকভাবে ওই শিশুর বাবাকে পুলিশ আটক করে। এক পর্যায়ে পল্লী বিদ্যুৎতের খুটিঁ নিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কণ্যাকে নির্মমভাবে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় ঘাতক বাবা ফয়েজ আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com