শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

রাষ্ট্রপতির ছোট ভাই করোনায় মারা গেলেন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ২৮২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাত সোয়া ১টায় আবদুল হাই মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ভেন্টিলেশনে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক হয়েছিল তার। তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।’

জয়নাল আবেদীন জানান, শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি আরও জানান, আবদুল হাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক: আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

এছাড়া, শোক প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রীর শোক: রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যাপক আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা আবদুল হাই শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com