শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সৌদিতে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রিতে ট্রাম্পের অনুমোদন

  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৪০৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিনিধি পরিষদ কংগ্রেসকে পাশ কাটিয়ে সৌদির কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের চির প্রতিদ্বন্দ্বী ইরানের হুমকির কথা উল্লেখ করে সৌদিতে অস্ত্র বিক্রির অনুমোদনের কাজটি করেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের কাছে ৮০০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির জন্য তিনি মার্কিন ফেডারেল আইনের আশ্রয় নিয়ে একক ক্ষমতায় বিলটির অনুমোদন দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এরকম ভাবে প্রতিনিধি পরিষদকে পাশ কাটিয়ে বিল পাসের ঘটনা বিরল।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে সেটাকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে অভিহিত করে সৌদির কাছে অস্ত্র বিক্রির এই অনুমোদন দিয়েছেন ট্রাম্প। তবে তার এমন পদক্ষেপে ক্ষুব্ধরা বলছে, দেশটির কাছে বিক্রি করা এসব অস্ত্র সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের নিরীহ মানুষের বিরুদ্ধে ব্যবহারের আশঙ্কা করছেন তারা।

প্রেসিডেন্ট এভাবে কংগ্রেসকে পাস কাটিয়ে ‘শব্দহীন গাইডেড বোমা’ ছাড়াও আরও যেসব অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন তা দেশটির সরকারের নীতির পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন বিরোধী দল ডেমোক্র্যাটের কংগ্রেস সদস্যরা। প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ত্র সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের কাছেও এরকম বিক্রি করা হবে।

মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের সদস্যরা সৌদি আরবের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। প্রথমত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের নিরীহ মানুষের ওপর হামলা করে দেশটিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তাছাড়া গত বছরের অক্টোবরে সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কে অবস্থিত সৌদি কনসল্যুটে হত্যার ঘটনাটি নিয়েও তারা সৌদির সমালোচনা মুখর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com