শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

বাংলাদেশের উন্নয়ন দেশব্যাপী করার জন্যই বছর বছর বাজেট বৃদ্ধি পাচ্ছে

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৩৫৫ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আগামী ১৩ জুন জাতীয় সংসদে এ বাজেট প্রস্তাব তুলে ধরা হবে।আগামী অর্থবছরের দেশের বাজেটের আকার সর্ম্পকে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের এবারের বাজেট হবে ৫ লাখ কোটি টাকার বেশি।
বাংলাদেশের উন্নয়ন দেশব্যাপী করার জন্যই বছর বছর বাজেট বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন টানা তিন মেয়াদের সরকারপ্রধান শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইফতারের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা জানান। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেন আওয়ামী লীগ সভাপতি।

ইফতার মাহফিলে যারা যোগ দেন তাদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব দলের সঙ্গে নির্বাচনের আগে আমরা সংলাপ করেছিলাম, তাদের দাওয়াত দিয়েছি ইফতারে। অনেকের প্রতিনিধি এখানে এসেছেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসে এই গণভবনের মাটিকে ধন্য করেছেন।
বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে নিজের লক্ষ্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকা। কিন্তু এবার যে নতুন বাজেট আমরা দিতে যচ্ছি, ৫ লাখ কোটি টাকার উপরে আমাদের এই বাজেট হবে, ২ লাখ কোটি টাকার ওপর হবে উন্নয়ন বাজেট।

প্রধানমন্ত্রী বলেন, এই বাংলাদেশে একসময় অনেকেই খাবার যোগাড় করতে পারতো না। মানুষের মৌলিক চাহিদা পূরণ, মানুষ যেন সুন্দরমতো বাঁচতে পারে, মানুষের জীবন যেন অর্থবহ হয়, সেদিকে লক্ষ্য রেখেই জাতির পিতা এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। জাতির পিতার সেই লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছি আমরা। এ দেশের একটি মানুষও গৃহহারা থাকবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার পাবে। সংবিধানের আলোকে আমরা উন্নয়ন করে যাচ্ছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি মনে করি, ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়, মানুষের সেবা করার সুযোগ। আমাদের লক্ষ্য স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে যাবে পৌঁছে দেয়া। এই বাংলাদেশে হতদরিদ্র বলে কেউ থাকবে না। ইনশাল্লাহ, বাংলাদশকে আমরা দারিদ্র্যমুক্ত করবো।

এ সময় সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, বাংলাদেশ যেন সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক-দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com