রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

ঈদে সারাদেশে নিরাপত্তা জোরদার থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ২৭৭ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সব সময়ই চ্যালেঞ্জিং। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। সীমিত পরিসরে স্থাপিত কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে। তবে এ বিষয়ে সাধারণ মানুষের জনসচেনতা বাড়াতে হবে।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর হাটসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহা সামনে রেখে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের অপরাধতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যাপক ড. জিয়া রহমান।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্যার্নাস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইর প্রাক্তন সহ-সভাপতি হেলাল উদ্দিন এবং ই-ক্যাবের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com