বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৬৯ বার পঠিত

 নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, প্রয়াত খলিলুর রহমান দীর্ঘ ১৫ বছর রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকাকালে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। উপজেলা চেয়ারম্যান হিসেবেও সর্বজনশ্রদ্ধেয় এই মানুষটি জনহিতকর কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিলেন।

রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী ড. হাছান আন্তরিকভাবে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন খলিলুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com