শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম

কিমের ওপর এখনও আস্থা ট্রাম্পের

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৪০১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ:সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও দেশটির নেতা কিম জং উনের ওপর ভরসা রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইটে নিজের এ ভরসার কথা লিখেছেন তিনি।

এশিয়ায় ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র জাপানের সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে বর্তমানে জাপান সফরে রয়েছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে প্রকাশিত একটি নিবন্ধের মাধ্যমে কিম ‘সংকেত’ পাঠাচ্ছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। কিমের সমালোচনা করায় ওই নিবন্ধে বাইডেনকে নির্বোধ উল্লেখ করার পাশপাশি তার আইকিউ কম বলেও উল্লেখ করা হয়।

মে মাসের শুরুর দিকে উত্তর কোরিয়া যে অস্ত্র পরীক্ষা চালিয়েছে দৃশ্যত সেটার দিকে ইঙ্গিত করে ট্রাম্প টুইটে আরও লিখেছেন, উত্তর কোরিয়া কিছু ছোট অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, এ বিষয়টা অনেককে ভাবিয়েছে, কিন্তু আমাকে না।

শনিবার ট্রাম্প জাপানে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, সন্দেহ নেই, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের সিদ্ধান্ত (রেজল্যুশন) ভঙ্গ করেছে। কিন্তু তারপরও ওয়াশিংটন আলোচনা চালিয়ে যেতে রাজি।
কিন্তু ট্রাম্প টুইটে লিখেছেন, আমার ভরসা আছে চেয়ারম্যান কিম আমাকে যে কথা দিয়েছেন, তা তিনি রাখবেন।

ট্রাম্পের এই জাপান সফরে অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো উত্তর কোরিয়া।

মে মাসের ৪ তারিখে ১৮ মাসের মধ্যে প্রথমবারের মতো অস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর ৯ তারিখে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com