মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

জেড অ্যান্ড জেড ফার্মার যাত্রা শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: নির্ভেজাল ঔষধে নিরাপদ স্বাস্থ্য শ্লোগান নিয়ে রাজধানীর মগবাজার মোড়ে যাত্রা শুরু করলো নতুন ফার্মেসী জেড অ্যান্ড জেড ফার্মা।
আজ মঙ্গলবার সকালে নতুন এই ফার্মেসিটির উদ্বোধন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার। মগবাজার মোড়ে আদ দ্বীন হাসপাতালের গলির মুখে ফার্মেসিটি প্রায় বারোশো স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত।

দৈনন্দিন ঔষধ পাইকারী ও খুচরা বিক্রয়ের পাশাপাশি রয়েছে শিশুখাদ্য, মা ও শিশু সামগ্রী, প্রসাধনী ও অন্যান্য ডিপার্টমেন্টাল সামগ্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার মেহেদী হাসান বাবু জানান সব ঠিক থাকলে শিগগিরই জেড অ্যান্ড জেড ফার্মার আরো একাধিক শাখা খোলা হবে।
সঙ্গে তিনি এও বলেন মূলত ভেজাল ঔষধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধের ছোবল থেকে নির্ভেজাল সেবা দেয়ার অভিপ্রায়ে এই ফার্মার যাত্রা। এটি সরকারি বিধি মোতাবেক মডেল ফার্মেসি হিসেবে যাত্রা শুরু করেছে। স্বাস্থ্যবিধি মেনে ফিতা কেটে উদ্বোধনের পর ডিআইজি হাবিবুর রহমান ফার্মেসির ভেতরে প্রবেশ করে ফার্মেসিটি ঘুরে দেখেন। ফার্মেসির ইন্টেরিয়রের প্রশংসা করেন এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিদ্দিকী ও ফার্মেসি পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com