শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা নুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ নিখোঁজ: ১৩ বছরের মাদ্রাসা শিক্ষার্থী বাইজিদ ইসলাম আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকার ইফতার

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৪৮০ বার পঠিত

মিডিয়া ডেস্ক, সিটিজেন নিউজ: নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অজিত কুমার পাল।
বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব বিষ্ণু কুমার সরকার, সাবেক অতিরিক্ত সচিব ড. মো. নুরুন্নবী, সিনিয়র সাংবাদিক আক্তার হোসেন, সিআইডি পুলিশ পরিদর্শক মো. শাহআলম সেন্টু, বিটিভির ইদ্রিস আলী, আশিকুর রহমান, বগুড়া জার্নালিস্ট ফোরাম ঢাকার সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। নওগাঁ জেলা মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান।

আরও উপস্থিত ছিলেন সময় টিভির কামরুল হাসান সবুজ, দৈনিক দেশ রূপান্তরের রাশিদুল ইসলাম (রাশেদ), আরটিভির আতিকা রহমান, চলনবিল প্রবাহ সম্পাদক মাহমুদুল হক খোকন, সময় টিভির শিরিন সুলতানা, মানবজমিনের ইমরান আলী, সময় টিভির তানভীর আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের নাজমুস সাকিব, সময় টিভির রবিউল ইসলাম আওলাদ, মো. আহসান হাবিব, সংবাদের স্টাফ রিপোর্টার আলতাফ হোসেন, মানবিক টিভির হ্যালো সুমন, নয়াদিগন্তের শামছুল ইসলাম, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ও প্রতিদিনবিডি ডটকমের সম্পাদক, প্রকাশক মো. কামাল হোসেনসহ বিভিন্ন জেলা সাংবাদিক সমিতি ও ফোরামের নেতাসহ অর্ধশতাধিক অতিথি ও সাংবাদিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com