শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ২৬২ বার পঠিত

অনলাইন ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দুপুরে টুইটারে একটি বার্তায় করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক সভাপতি। এই প্রথম ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর থেকে জানা গেছে।
রাজধানী দিল্লিকে করোনামুক্ত করতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন অমিত শাহ। কয়েক দিন ধরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি কোভিড পরীক্ষা করান। রবিবার দুপুরে তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিসিন সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

করোনা পজিটিভ রিপোর্টের কথা জানিয়ে রবিবার টুইটারে অমিত শাহ লিখেছেন, কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা গেছে আমি করোনা পজিটিভ।

অমিত শাহ আরও লিখেছেন, শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হয়েছি।

গত কয়েকদিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকা এবং প্রয়োজনে পরীক্ষার পরামর্শ দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় রাজধানীর করোনা পরিস্থিতির মোকাবিলা নিয়ে দিল্লির স্বাস্থ্য কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন অমিত শাহ। একাধিক হাসপাতালের পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে গিয়েছেন। ফলে অনেক মানুষ তার সংস্পর্শে এসেছেন বলে মনে করা হচ্ছে। আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণকাজ শুরুর অনুষ্ঠানে তার যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com