শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

বই বিতর্কে ক্ষমা চাইলেন এ কে খন্দকার

  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: নিজের লেখা ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছেন উল্লেখ করায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এবং সাবেক মন্ত্রী এ কে খন্দকার (বীর উত্তম)।

রোববার (২৬ মে) একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ কে খন্দকার বলেন, ‘আমি ভুল করেছি যে পাকিস্তান কথাটা বলেছি। ওটা ভুল। আমার ভুল হয়েছে, একেবারে সম্পূর্ণ ভুল। আমি নিজেই জানি না কেন ভুল করলাম।’
এ সময় জয় পাকিস্তান শব্দটি ফেলে দেয়ার জন্য বইটির প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের সহযোগিতা চান তিনি।

সাক্ষাৎকারে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি যে ভুল করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি।’ এ জন্য ক্ষমা চেয়ে শেষবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান মুক্তিযুদ্ধের এই উপ-অধিনায়ক।

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন একে খন্দকার উপ-অধিনায়ক ছিলেন। স্বাধীনতার পরবর্তী সময়ে তাকে বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১/১১ এর পর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত প্লাটফর্মের নেতা ছিলেন তিনি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয় তাকে। ২০১৪ সালে মন্ত্রীত্ব ছাড়ার পর প্রকাশ করেন নিজের আত্মজীবনী ‘১৯৭১ : ভেতরে বাইরে’।

বইটির ৩২ নম্বর পৃষ্ঠায় বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের শেষে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন- এমনটা উল্লেখ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুক্তিযুদ্ধের এই উপ-অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com