সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

পটুয়াখালীতে একই পুকুরে তিন বোনের লাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি: পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে। সোমবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করা হয়।

জানাগেছে, ঈদুল আযাহা উপলক্ষে মরিয়ম ও তাঁর বোন মারিয়া বাবা মায়ের সাথে গ্রামের বাড়ি যায়। ঘটনার দিন সোমবার বিকেলে চাচাতো বোন মাকসুদাকে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। সন্ধ্যার মধ্যেও তাঁরা ঘরে ফিরে না আসায় স্বজনরা তাদের খুঁজতে বের হয়। এ পর্যায়ে পুকুর ঘাটে তাদের স্যান্ডেল পরে থাকতে দেখে সন্দেহ হয়। এরপর লোকজন পুকুরে খোজাখুঁজি করে এবং পর্যায়ক্রমে পুকুর থেকে তাদের ডুবন্ত লাশ উদ্ধার করে।

মরিয়ম বেগম কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে এবং তাঁর ছোট বোন মারিয়া বেগম একই বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত। তাদের বাবার নাম মোকলেছুর রহমান খান। চাচাতো বোন মাকসুদা বেগম কপুরকাঠি মানসুরা দাখিল মাদসায় দশম শ্রেণিতে পড়ত। তাঁর বাবার নাম আবদুর রাজ্জাক খান। তিন বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com