শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন: দেব

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৯১ বার পঠিত

বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতের অযোধ্যার রামজন্মভূমিতে মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব মনে করেন, করোনা মহামারির এই সময়ে মন্দিরের চেয়ে ভ্যাকসিন বেশি জরুরি। বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সংসদীয় এলাকা ঘাটালের বন্যা পরিস্থিতি দেখতে ছুটে যান তিনি। এরপর দলের কোর কমিটির বৈঠকে হাজির হন। সেখানেই এ কথা বলেন এই অভিনেতা।

দেব বলেন, ‘এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনো বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।

এই অভিনেতা আরো বলেন, ‘আমাদের কারো কাছে এটি বিরোধী দল বা দল বলে কথা না। আমার কাছে মোদিজিকে ভালো লাগে। পুরো ভারতজুড়ে তার যত অনুসারী আমি তার প্রশংসা করি। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে শুধু আমি না, কোনো বাচ্চা ছেলেকেও যদি জিজ্ঞাসা করা হয়, সেও তাই বলবে, মন্দির নয়, ভ্যাকসিন প্রয়োজন।’

গত বুধবার (৫ আগস্ট) দিনক্ষণ, শুভলগ্ন মেনে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মন্দিরের প্রথম ইট গাঁথেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া আরো উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com