শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

শিল্প ও সেবা খাতে ঋণ পাওয়ার শর্ত সহজ করলো বাংলাদেশ ব্যাংক

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ২৯৬ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সেবা খাতের বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল থেকে সহজে সুবিধা দেওয়ার লক্ষ্যে বেশ কিছু বিষয় পরিষ্কার করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ ৩ বছর অর্থাৎ চলতি বছরের ৪ আগস্ট থেকে ২০২৩ সালের ৩ আগস্ট পর্যন্ত হবে।
পুনঃঅর্থায়ন গ্রহণে ইচ্ছুক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহককে প্রদত্ত ঋণ সুবিধার বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে বাংলাদেশ ব্যাংকে পুনঃঅর্থায়নের জন্য যে তারিখেই আবেদন করা হোক না কেন, তার অব্যবহিত পূর্বে সমাপ্ত মাসের শেষ দিবসের স্থিতির (ডে অ্যান্ড ব্যালেন্স) আসল অংকের ওপর ভিত্তি করে পুনঃঅর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে।
কোনও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন প্রাপ্তির নির্ধারিত সীমার মধ্যে পরিমাণ নির্বিশেষে গৃহীত প্রথম কিস্তির তারিখ থেকে এক বছর সময়সীমা হিসাবায়ন করা হবে। যা পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংক থেকে যে তারিখে ব্যাংকের হিসাবে যে পরিমাণ অর্থ পুনঃঅর্থায়ন হিসেবে প্রদান করা হবে সেই তারিখ থেকে ওই পরিমাণ অর্থের ওপর দৈনিক ভিত্তিতে সুদ হিসাবায়নপূর্বক ত্রৈমাসিক ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের টাকা চলতি হিসাব বিকলনপূর্বক আদায় করা হবে।

ইতোমধ্যে পুনঃঅর্থায়ন গ্রহণকারী বা নতুনভাবে গ্রহণেচ্ছু ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে প্রতিস্থাপিত সংযোজনী-খ মোতাবেক তথ্যাদি প্রতিমাসের ১০ তারিখের মধ্যে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনে দাখিল করতে হবে। অর্থাৎ একই ছকের মধ্যে সকল বিদ্যমান পুনঃঅর্থায়ন সুবিধা এবং নতুন সুবিধার (যদি থাকে) জন্য যাচিত তথ্যাদি প্রদান করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com