শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

বাটলার-ওকস বীরত্বে ইংল্যান্ডের দুর্দান্ত জয়

  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ২৮৬ বার পঠিত

ডেস্ক: জস বাটলার ও ক্রিস ওকসের দুর্দান্ত ব্যাটিংয়ে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে হারালো ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের প্রায়োজন ২৭৭ রান। ইংল্যান্ড ১১৭ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। জো রুট, বেন স্টোকস দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। পাকিস্তানের চোখে ম্যাচ জয়ের স্বপ্ন।

কিন্তু জস বাটলার ও ক্রিস ওকস ষষ্ঠ উইকেট জুটিতে দারুণ চমক দেখালেন। যোগ করলেন ১৩৯ রান। দু’জনেই হাফ সেঞ্চুরি করলেন। এই জুটিটা যখন ভাঙ্গল তখন ইংল্যান্ড ম্যাচ জয় থেকে মাত্র ২১ রান দুরে দাড়িয়ে। জয়ের জন্য ৪ রান বাকি থাকতে ইয়াসির শাহ একই ভঙ্গিতে ফিরিয়ে দিলেন স্টুয়ার্ট ব্রডকেও। তবে একপ্রান্ত আঁকড়ে ক্রিস ওকস ইংল্যান্ডকে ৩ উইকেটের জয় এনে দিলেন। ক্রিস ওকস শেষ পর্যন্ত ১২০ বলে অপরাজিত থাকেন ৮৪ রানে।

বিপদে পড়া দলকে উদ্ধারের জন্য জস বাটলার ও ক্রিস ওকস শুরুতে ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে পাল্টা আক্রমণ চালান। তাদের এই কৌশল বেশ কাজে দেয়। পাকিস্তানের পেসার এবং স্পিনাররা এই আক্রমণে তেজ হারিয়ে ফেলে। চতুর্থ দিনের শেষ সেশনে বাটলার এবং ওকস দু’জনেই হাফ সেঞ্চুরি পান। বাটলার ৫৫ বলে ফিফটি তুলে নেন। খানিকবাদে ৫৯ বলে হাফ সেঞ্চুরির হাসিতে ব্যাট তুলেন ওকস।

যেভাবে দু’জনেই ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল এই জুটিতেই ম্যাচ জিতে ফিরবে ইংল্যান্ড। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ১৫ ওভার আগে ইয়াসির শাহ’র স্পিনে ৭৫ রানে এলবিডব্লিউ হন বাটলার। ১০১ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় তার এই ৭৫ রানের ইনিংস ইংল্যান্ডকে ওল্ড ট্রাফোর্ড টেস্টে জয়ের আসনে পৌঁছে দেয়।

তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে জিতে ইংল্যান্ড এগিয়ে গেল ১-০ ব্যবধানে। সিরিজের দ্বিতীয় টেস্ট এই ওল্ড ট্রাফোর্ডেই শুরু হবে ১৩ আগস্ট।

সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৩২৬ ও ১৬৯। ইংল্যান্ড ২১৯ ও ২৭৭/৭। ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com