শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

যুবাদের ক্যাম্পের দল ঘোষণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৭২ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর পেরিয়ে গেছে তিন মাস। করোনার কারণে এখনও আকবরদের উত্তরসূরি খোঁজার মিশনে নামতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ ২০২২ সালের শুরুর দিকে হবে যুব বিশ্বকাপের পরের টুর্নামেন্ট। এই অবস্থায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রাথমিক ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ক্যাম্পের জন্য ৪৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্প শুরু হবে ২৩ আগস্ট থেকে। তার আগে ১৫ থেকে ১৯ আগস্ট- এই পাঁচ দিন হোম অব ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। করোনা পরীক্ষায় উত্তীর্ণদের বিকেএসপির ক্যাম্পে নেওয়ার পরিকল্পনা ২০ আগস্ট। দুই দিন পর শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। ফিটনেস ও স্কিল ট্রেনিং হবে চার সপ্তাহ। ২৩ আগস্ট থেকে শুরু করে যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

পুরো দেশকে চারটি জোনে ভাগ করে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ইয়ুথ ক্রিকেট লিগ আয়োজন করে। ওই লিগ থেকেই মূলত ভবিষ্যতের ক্রিকেটারদের নির্বাচন করেন নির্বাচকরা। কিন্তু এবার করোনার কারণে লিগটি শেষ না হওয়াতেই মূলত দল নির্বাচন করতে পারেনি বিসিবি। বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্পের মাঝে আটটি ম্যাচ খেলবে ঘোষিত দলের সদস্যরা। সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতে ৪৫ জনের স্কোয়াড ২৫-৩০ জনে নামিয়ে আনবেন নির্বাচকরা।

বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ৪৫ জনের দলকে তিনটি গ্রুপে ভাগ করেছে। এই দলের দুজন গতবারের বিশ্বকাপ দলের সদস্য, প্রান্তিক নওরোজ নাবিল ও মেহরাব হোসেন। যদিও তাদের কারোই কোনও ম্যাচ খেলা হয়নি। প্রান্তিক শুরু থেকে দলের সদস্য থাকলেও মৃত্যুঞ্জয়ের ইনজুরিতে পরবর্তীতে দলে যুক্ত হন মেহরাব।

৪৫ জনের দল: গ্রুপ (১): মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান ও হাসিব হাওলাদার।

গ্রুপ (২): অনিক চাখি, অনিক সরকার সেতু, ইমন আলী, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত ও আরাফাত ইসলাম।

গ্রুপ (৩): সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন অনিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী সুমন, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মঈনুল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com