শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

করোনার টিকা নিয়েছেন পুতিনের মেয়ে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৬৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে। মঙ্গলবার পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন।

পূর্বঘোষিত তারিখের এক দিন আগেই আজ মঙ্গলবার বিশ্বে প্রথম করোনাভাইরাসের টিকার রেজিস্ট্রেশন করেছে রাশিয়া। গামালিয়া রিসার্চ ইনিস্টিটিউট ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই টিকার উন্নয়ন করেছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছিলেন, রাশিয়ার টিকা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি। ১২ অগাস্ট সরকারিভাবে এর রেজিস্ট্রেশন দেওয়া হবে।

আজ মঙ্গলবার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে পুতিন জানান, তার এক মেয়ে টিকা নিয়েছে। টিকা নেওয়ার পর তার দেহের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তবে এখন তার অবস্থা ভালো।

নিজের মেয়ের টিকা নেওয়া সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি এভাবে সে গবেষণায় অংশ নিয়েছে। ইনজেকশন নেওয়ার পর তার দেহের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল, পরের দিন ৩৭ ডিগ্রির মতো ছিল এবং ওই পর্যন্তই। দ্বিতীয় ইনজেকশন নেওয়ার পরও তার দেহের তাপমাত্রা কিছুটা বেড়েছিল এবং ওই পর্যন্তই। পরে তা নেমে যায়। এখন সে ভালো অনুভব করছে।’

নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব তথ্যই প্রকাশ করেন পুতিন। সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে মারিয়া এবং দ্বিতীয়জন ক্যাটরিনা। এই দুজনের মধ্যে কে টিকা নিয়েছেন তা জানাননি পুতিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com