শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরি, ২ বাংলাদেশি আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩১০ বার পঠিত

 

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের কর্মক্ষেত্র কমে যাওয়ার সুযোগ নিয়ে জাল পাসপোর্ট, ভিসা তৈরি করে সরবরাহ করার অভিযোগে দুই বাংলাদেশিসহ তিন জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

১৪ আগস্ট দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের বলেন, প্রকৃতপক্ষে এই সিন্ডিকেটের বেশিরভাগ গ্রাহকরা মালয়েশিয়ায় চাকরি পাওয়া আরও সহজ করার জন্য জাল ডকুমেন্টটি কেনেন। কারণ পাসপোর্ট ছাড়া দেশটিতে কাজের সুযোগ নেই। এ ধরনের যেন কাজ যেন ভবিষ্যতে না চলে সেজন্য গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

তিনি বলেন, নিয়োগকারীরা পাসপোর্ট নেই এমন বিদেশি কর্মী নিয়োগের ভয়ে ভীত হন। যার কারণে অবৈধ অভিবাসীরা জাল পাসপোর্ট, কাগজপত্র কিনে বিভিন্ন কল-কারখানায় কর্মরত রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি।

এদিকে গত ১০ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় বিশেষ অভিযানে আটক ২১ হাজার ২৪১ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া দেশটির বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে (বন্দিশিবির) আটক আরও ১৫ হাজার ৯৫৭ জন অভিবাসী দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com