রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প

  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩৫৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই নিউইয়র্কের এক হাসপাতালে দেখা গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার ছোট ভাই রবার্ট ট্রাম্প অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে গেছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকালে নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ঢোকার পথে মাস্ক পরে ছিলেন ট্রাম্প। ভাইয়ের সঙ্গে ৪৫ মিনিট সময় কাটান।

মার্কিন সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, ৭২ বছর বয়সী রবার্ট গুরুতর অসুস্থ। তবে কেন তাকে ভর্তি করা হয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্টের প্রোপার্টি এম্পায়ারের রিয়েল-এস্টেটে বিনিয়োগের দেখভাল করেন তিনি।

হাসপাতালে ঢোকার পথে প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি আশা করি সে ভালো আছে। তার কঠিন সময় যাচ্ছে।’ ৭৪ বছর বয়সী ট্রাম্প হাসপাতাল থেকে নিউ জার্সির বেডমিনস্টারের কাছে একটি গলফ ক্লাবে যান। ভাই সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার চমৎকার একজন ভাই। অনেক দিনের দারুণ সম্পর্ক আমাদের। এখন সে হাসপাতালে। আশা করি সে ঠিক হয়ে যাবে।’

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন রবার্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com