শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক

দেশে করোনায় মৃত্যু ৩৭০০ ছাড়ালো

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪০ জনে।

এছাড়া, একই সময়ে নতুন করে ৩ হাজার ২০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনের।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৩৫ জন পুরুষ, ১১ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৪ জন, বাড়িতে ২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ১১-২০ বছরের ১ জন, ২১-৩০ বছরের ১ জন, ৩১-৪০ বছরের ৩ জন, ৪১-৫০ বছরের ২ জন, ৫১-৬০ বছরের ১৭ জন ও ৬০ বছরের বেশি ২২ জন।

সবচেয়ে বেশি ২৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৩ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন।

এ সময়ে কোভিড-১৯ রোগে সিলেট বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com