মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

টঙ্গীতে অভিনব কায়দায় ছিনতাই, আটক ৫

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গী বনমালা এলাকায় সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটকরা হলেন- জসিম উদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষদের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্বন করে ছিনতাইয়ের কাজ চালিয়ে আসছিল। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালিয়ে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের সব সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com