বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন

ফ্রান্সে তিন মাসের মধ্যে সর্বোচ্চ করোনা আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৭০ বার পঠিত

অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪ হাজার ৭৭১ জন আক্রান্ত হয়েছে। গেল মে মাসের পর এই প্রথম একদিনে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়ালো ফ্রান্সে। খবর আল জাজিরার। বুধবার ফ্রান্সে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৭৭৬ জন। মারা গিয়েছিল ১৭ জন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) তার চেয়ে ১০০০ জন বেশি আক্রান্ত হয়েছে। অবশ্য মারা গেছে ১২ জন। করোনার ভয়াবহ সময়ে একদিনে ফ্রান্সে সর্বোচ্চ ৭ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছিল। সেটা ছিল মার্চের ৩১ তারিখ। এরপর থেকে আক্রান্তের সংখ্যা আস্তে আস্তে কমেছে। কখনোই ৪ হাজার ৫০০ ছাড়ায়নি। মে মাসেও একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ৪ হাজারের আশে-পাশেই ছিল। তিন মাসের মাথায় আবার আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙতে শুরু করলো। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা যথারীতি কমছে। বুধবার হাসপাতালে ভর্তি ছিল ১৬২ জন। বৃহস্পতিবার সেটা কমে হয়েছে ১৪৯ জন। ফ্রান্সে এ পর্যন্ত ২ লাখ ২৯ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩০ হাজার ৪৮০ জন। সেরে উঠেছে ৮৪ হাজার ৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com