শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

শ্রিংলার সফর ছিল দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ: ভারতীয় দূতাবাস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৮৮ বার পঠিত

নিউজ ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সম্প্রতি ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় দূতাবাস।

দূতাবাস বলছে, এটি ছিল ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ। সোমবার (২৪ আগস্ট) রাতে হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্কের সামান্য বোধগম্যতা নিয়ে উদ্দেশ্যমূলক, ভুল এবং অনুমান নির্ভর প্রতিবেদন প্রকাশ করছে। এ জাতীয় খারাপ প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর।

দূতাবাস জানায়, ১৮-১৯ আগস্ট বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর ছিল। এ সফর দুটি ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ।

এর আগেও দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা একদিনের সফরে ঢাকায় এসেছেন।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com