শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

করোনাভাইরাসে আক্রান্ত উসাইন বোল্ট

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ২৯৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। বিশ্বরেকর্ডধারী এবং অলিম্পিকে আটবার স্বর্ণজয়ী এ স্প্রিন্টার নিজেকে আইসোলেশনে রেখেছেন।

গত সপ্তাহে মাস্ক ছাড়া ৩৪তম জন্মদিনের পার্টি উদযাপনের পর জ্যামাইকান এ দৌড়বিদের করোনা পজিটিভ ধরা পড়ে।

১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ডধারী এ স্প্রিন্টার সোমবার (২৪ আগস্ট) বিকেলে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন, করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

সতর্কতার অংশ হিসেবে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং বিষয়টিকে আমি হালকাভাবে নিয়েছি, বলেন বোল্ট। এ সময় তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। তবে কোভিড-১৯ রোগের কোনো লক্ষণ তার মধ্যে নেই বলেও জানান।

গত শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য স্যাম্পল দেন বলে জানান ২০১৭ সালে ক্রীড়াঙ্গনকে বিদায় বলা এ দৌড়বিদ। সোমবার যার ফলাফল পজিটিভ আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com