রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

মা হচ্ছেন আনুশকা শর্মা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৭২ বার পঠিত

বিনোদন ডেস্ক : অবশেষে তিনি মুখ খুললেন। দিলেন প্রত্যাশিত খবর। মা হচ্ছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। ক্যাপশনে লিখেছেন: ‘আমরা তিনজন, ২০২১ সালের জানুয়ারিতে আসছে।’ আর তাতেই যা বোঝার বুঝে নিয়েছেন ভক্ত, শুভানুধ্যায়ীরা। তারাও এমন একটি খুশির খবর শোনার অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে আনুশকার কাছে এ প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। প্রতিবারই তিনি মুচকি হেসে এড়িয়ে গেছেন।

দীর্ঘদিন বিরাট-আনুশকার প্রেমের সম্পর্ক গোপন ছিল। মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। অবশেষে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

আনুশকার মা হওয়ার খবরে শুভেচ্ছা জানাচ্ছেন বলিউড তারকারা। অভিনেত্রী আলিয়া ভাট হার্ট ইমোজি কমেন্টস করেছেন। মৌনি রয় লিখেছেন, ‘অনেক অনেক খুশি।’ এছাড়া সামান্থা আক্কিনেনি, তাপসী পান্নু, সানিয়া মির্জাসহ অনেক তারকা ও ভক্তরা বিরাট-আনুশকাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আনুশকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিরো’। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় এটি। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি তিনি। বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com