বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

কুমিল্লায় বাবা ও ভাইয়ের আঘাতে যুবকের মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ২৯৮ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় বাবা ও ভাইয়ের ইট, কোদালের আঘাতে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাড়ির ছাদে গাছ লাগানো নিয়ে এই ঘটনা ঘটে বলে জানা যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত যুবক বুড়িচং উপজেলার সদরের মো. আনোয়ার হোসেনের ছেলে আবুল হাসান (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ছেলেদের মনোমালিন্য চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার আনোয়ার হোসেন ও ছোট ছেলে জাহিদুল হাসান সবুজ ছাদে গাছ লাগাতে যায়। এ সময় অপর ছেলে আবুল হাসান ছাদে গিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আনোয়ার হোসেন ও জাহিদ ইট ও কোদাল দিয়ে তার ঘাড় এবং মাথায় আঘাত করেন। আহত আবুল হাসানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, টাকাপয়সা নিয়ে তার স্বামীর সঙ্গে শ্বশুর ও দেবর সবুজের প্রায়ই ঝগড়া হতো। এরই পরিপ্রেক্ষিতে সকালে বাড়ির ছাদে গাছের চারা লাগাতে গেলে তারা দুজন ইট ও কোদাল দিয়ে আঘাত করে তার স্বামীকে মেরে ফেলে।

নিহতের অপর বড় ভাই আবুল কালাম জানান, গাছের চারা লাগানো নিয়ে বাবা-ছেলে তিনজনের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়া ও তর্ক-বিতর্কের একপর্যায়ে আবুল হাসান দৌড়ে বাড়ির ছাদে উঠতে গিয়ে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়।

ওসি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com