শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবার চালান আটক

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৮৩ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। টেকনাফের খারাংখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান রবিবার (৩০ আগস্ট) দুপুরে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে গভীর রাতে খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৫ এবং ১৬-এর মধ্যবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির একটি বিশেষ টহল দল গোপনে সেখানে অবস্থান নেয়।

রাত ১২টার দিকে বিজিবি টহল দল এক ইয়াবা চোরাকারবারিকে দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে সাঁতরে নাফ নদীর তীর থেকে বেড়িবাঁধে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। ওই চোরাকারবারি দূর থেকে টহল দলের উপস্থিতি লক্ষ করে সঙ্গে থাকা বস্তা দুটি ফেলে লাফ দিয়ে নাফ নদীতে নেমে যায়। এরপর সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহল দল পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা দুটি উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে ইয়াবা পাচারকারীকে আটক করতে নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে রাতভর তল্লাশি অভিযান পরিচালনা করা হলেও লাভ হয়নি।

উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো আপাতত ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের পর তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com