সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ইতালির সৈকতে নৌকায় আগুন ধরে তিন অভিবাসীর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৭১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণাঞ্চলের সৈকতে উদ্ধার অভিযানের সময় ২০ জনকে বহন করা নৌকায় আগুন ধরে অন্তত তিন অভিবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

আরও পাঁচ অভিবাসী আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির ক্রোতোনে বন্দরের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

অভিবাসীদের এই নৌকাকে নিরাপদে নোঙর করার চেষ্টা করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। এমিলিও ফিওরা নামের এক পুলিশ কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা আদক্রোনোস জানায়, নৌকার ইঞ্জিনে আগুন ধরার পর একটি বিস্ফোরণ হয়।

বার্তা সংস্থা এএনএস’র রিপোর্ট উদ্ধার হওয়া ১২ জনকে নিকটস্থ অভিবাসন অভ্যর্থনা কেন্দ্রে নেওয়া হয়েছে। অভিবাসন নৌকাটিতে ৩৪ জন ছিল, কিন্তু ১৩ অভিবাসী আগেই তীরে পৌঁছে যান।

ইতালি আগে থেকেই আশ্রয়প্রার্থী ও অভিবাসীদের জন্য ইউরোপের অন্যতম বড় পথ ছিল। কিন্তু লিবিয়ায় মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় তা কমে এসেছে। তাছাড়া করোনাভাইরাস মহামারির কারণে এ বছর রোম অভিবাসী নৌকার জন্য বন্দর নিষিদ্ধ করে দিলেও তা বেড়েছে। এ বছর এখন পর্যন্ত নৌপথে ইতালিতে পৌঁছেছে ১৮ হাজারের মতো অভিবাসী, গত বছর একই সময়ে যা ছিল ৪ হাজার ৯ শ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com