শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকিস্তানকে ১৯৫ রান করেও হারলো ইংল্যান্ড

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ২৮৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ টি-টোয়েন্টি ম্যাচের প্রথমটি বৃষ্টির পেটে গিয়েছে। রোববার (৩০ আগস্ট) রাতে দ্বিতীয়টিতে ১৯৫ রান করেও হার মেনেছে পাকিস্তান। তাদের ছুড়ে দেওয়া ১৯৬ রানের টার্গেট ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে ইংল্যান্ড। যা ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয়।

ওল্ড ট্রাফোর্ডে ১৯৬ রান তাড়া করতে নেমে ৬৬ রানের জুটি গড়েন ইংল্যান্ডের টম ব্যান্টন ও জনি বেয়ারস্টো। এই রানে ২৪ বল ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করে আউট হন বেয়ারস্টো। তাকে ফেরান শাদাব খান।

একই রানে শাদাবের দ্বিতীয় শিকারে পরিণত হন ব্যান্টন। ১৬ বলে ১ ছক্কায় ২০ রান করে যান তিনি।

এরপর জুটি বাঁধেন দাওয়িদ মালান ও অধিনায়ক ইয়ান মরগান। তারা দুজন ৬২ বলে ১১২ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। মরগান ৩৩ বল খেলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রান করে আউট হন। আর মালান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ৫৪ রান।

শাদাব খান ৩টি উইকেট নেন। আর হারিশ রউফ নেন ২টি।

তার আগে মোহাম্মদ হাফিজের ৬৯, বাবর আজমের ৫৬ ও ফখর জামানের ৩৬ রানে ভর কর ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে পাকিস্তান। হাফিজ ৩৬ বল খেলে ৫ চার ও ৪ ছক্কায় করেন ৬৯ রান। ৪৪ বলে ৭ চারে বাবর করেন ৫৬। আর ২২ বল খেলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ করেন ফখর। বল হাতে ইংল্যান্ডের আদিল রশিদ দুটি উইকেট নেন।

ম্যাচসেরা হন ইয়ান মরগান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com