শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

শহীদুজ্জামান সেলিম টক্কর দেবেন শাকিবকে

  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩১২ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র। ‘নবাব এল. এল. বি’ নামে এ সিনেমায় ইতিবাচক চরিত্রে অভিনয় করবেন শাকিব।

তবে সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে টক্কর দিতে যুক্ত হয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি এতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। গন্যমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পরিচালক অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, ‘‘নবাব এল.এল.বি’ একটি বিগ বাজেটের সিনেমা। এর কাস্টিংয়ে থাকছেন বড় বড় শিল্পীরা। শহীদুজ্জামান সেলিম একজন বড় মাপের শিল্পী। তিনি এতে নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন।’’

সেলিব্রিটি প্রোডাকশনের ব্যানারে নির্মাণাধীন এই সিনেমায় শাকিব খানের বিপরীতে মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া অভিনয় করছেন। গতকাল এর দৃ্শ্যধারণ শুরু হয়েছে। করোনা সংক্রমণের কারণে এতদিন সিনেমাটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com