বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত নববর্ষ উৎসব হিসেবে মহররম উদযাপন ইসলামের আদর্শ বিরোধী ও খারেজী চক্রান্ত। – আল্লামা ইমাম হায়াত ====================== রাসেলকে ঘিরে আলোড়ন: কাশালিয়া ইউনিয়নে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার

জাতীয় স্বার্থে অক্সিজেনের বাড়তি মূল্য কমানোর দাবি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: করোনার সময়ে ২০ টাকার কিউবিক মিটার অক্সিজেনের মূল্য ২৭ টাকা ও কার্বনডাই অক্সাইডের মূল্য ২৫ টাকা কেজি থেকে ৩০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে ভোক্তা অধিকার রক্ষা আন্দোলন নামে একটি সংগঠন। জাতীয় স্বার্থে বাড়তি মূল্য কমানোর দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে জানানো হয়, গ্যাস প্রডিউসার অ‌্যান্ড ইম্পোর্টার অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশ গত ১৩ আগস্ট খুচরা ব্যবসায়ীদের মূল্য বাড়ানোর নোটিশ দেয়। ১৬ আগস্ট থেকে ২০ টাকার কিউবিক মিটার অক্সিজেনের মূল্য ২৭ টাকা নির্ধারণ করে। যা অযৌক্তিক ও করোনাকালে অমানবিকও বটে। পাশাপাশি কার্বনডাই অক্সাইডের মূল্য ২৫ টাকা কেজি থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়। আর্গন গ্যাসের মূল্য ১৩০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসিটিলিন গ্যাসের মূল্য ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়।
এ সময় তারা বলেন, করোনাকালীন এই সময়ে অত্যাবশ্যকীয় সব উপকরণের দাম বাড়ানোর ফলে লক্ষাধীক করোনা রোগি ও সাধারণ ভোক্তাসহ ৪৮০ জন ছোট বড় খুচরা ব্যবসায়ী এবং প্রায় লক্ষাধিক শিল্প কারখানার মালিক ও ১০ লক্ষাধিক শ্রমিক গ্যাস প্রডিউসার অ‌্যান্ড ইম্পোর্টার অ‌্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাছে জিম্মি হয়ে পড়েছে।

ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যারিস্টার জাকির আহমেদসহ আরও অনেকে।

প্রতিবাদ সমাবেশ থেকে জানানো হয়, অক্সিজেনসহ গ্যাসের বাড়তি দাম প্রত্যাহার ও পুনর্বিবেচনার জন্য আগামী ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com