সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় ইংল্যান্ডের

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৫১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: এজেস বোলে প্রথম টি-টোয়েন্টিতে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তারা তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো। অন্যদিকে করোনার পর প্রথম মাঠে নেমে হারকে সঙ্গী করলো সফরকারীরা।

ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ৯৮ রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। ১ উইকেটে ১২৪ রান করা অজিদের সব হিসাব ওলট-পালট হয়ে যায় ১৫তম ওভারে। আদিল রশিদ তার শেষ ওভারে স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে মাঠ ছাড়া করেন।

মাত্র ১৪ বলে ৯ রানের মধ্যে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়ার শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। আগের ওভারের শেষ বলে অ্যাস্টন আগার রান আউট হন। শেষ ওভারে টম কারানের দ্বিতীয় বলে ছয় মেরে অজিদের আশা বাঁচিয়ে রেখেছিলেন মার্কাস স্টোয়নিস। কিন্তু শেষ বলে দরকার ছিল ৫ রান। কারানের দারুণ ইয়র্কারে বল মাঠ ছাড়া করতে পারেননি স্টোয়নিস।

আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ডেভিড মালানের হাফসেঞ্চুরিতে দেড়শর বেশি রান করে। এছাড়া জস বাটলার ও ক্রিস জর্ডান কেবল দুই অঙ্কের ঘরে স্কোর করেন।

প্রথম টি-টোয়েন্টি, সাউদাম্পটন

ইংল্যান্ড: ২০ ওভারে ১৬২/৭ (মালান ৬৬, বাটলার ৪৪, জর্ডান ১৪*; রিচার্ডসন ২-১৩, ম্যাক্সওয়েল ২-১৪)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৬০/৬ (ওয়ার্নার ৫৮, ফিঞ্চ ৪৬; রশিদ ২-২৯, আর্চার ২-৩৩)

ম্যাচসেরা: ডেভিড মালান ফল: ইংল্যান্ড ২ রানে জয়ী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com