বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করায় দুজনকে চার দিনের রিমান্ডে

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার পঠিত

আদালত প্রতিবেদক: রাজধানীর ধামরাইয়ে বিজয় টিভির উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি জুলহাস উদ্দিনকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন-জুলহাসের দ্বিতীয় স্ত্রীর আগের স্বামী শাহীন আলম ও তার সহযোগী মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। হত্যার ঘটনায় ধামরাই থানা করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানম তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের বারোবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বাস থেকে নামার পরই আগে থেকে অনুসরণ করতে থাকা দুর্বৃত্তরা জুলহাসকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

হত্যার ঘটনায় জুলহাস উদ্দিনের বোন রিনা খাতুন শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পাঁচজনের নাম উল্লেখ করে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com