মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

বাধ তথ্য প্রবাহে উদ্যোগী অ্যাপল

  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৬ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক : শেয়ারহোল্ডারদের তোপের মুখে অবশেষে তথ্য এবং মতের নির্বিঘ্ন প্রবাহের পক্ষে প্রতিজ্ঞাবদ্ধ ভাবে কাজ করছে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপলের মানবাধিকার নীতিমালা সম্পর্কিত এক তথ্য বিবরণীতে এ অবস্থানের কথা জানায় প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই শেয়ারহোল্ডারদের রোষানলে পড়েছে মার্কিন এই টেক জায়ান্ট।

চীনের গ্রাহকদের জন্য অ্যাপস্টোর থেকে কিছু ভার্চুয়াল নেটওয়ার্কিং অ্যাপ সরিয়ে নেওয়ায় ফেব্রুয়ারিতে এক বার্ষিক নির্বাহী বৈঠকে তথ্য এবং মতের নির্বিঘ্ন প্রবাহে অ্যাপলের সম্মতির জন্য জোর দাবি জানায় শেয়ারহোল্ডাররা।

এ দাবির পক্ষ-বিপক্ষ ভোটাভুটিতে ৪০.৬ শতাংশ ভোট পেয়ে হেরে যায় অ্যাপল।

তথ্য বিবরণীতে প্রতিষ্ঠানটি জানায়, অ্যাপল ইনকর্পোরেটেড সমাজের নাগরিকদের বুদ্ধিদীপ্ত ও যুক্তিগত চিন্তাভাবনাকে প্রাধান্য দেয়। সমাজের নাগরিকদের বুদ্ধিদীপ্ত ও যুক্তিগত চিন্তাভাবনাকে বিকশিত করতে তথ্যের অবাধ প্রবাহের পক্ষপাতি প্রতিষ্ঠানটি।

আমরা সুনিশ্চিত যে, একমাত্র এই তথ্যের অবাধ প্রবাহ চলমান রাখার মাধ্যমে নাগরিদের মধ্যে স্বচ্ছতা ধরে রাখতে সক্ষম হব। যদিও, একটি রাষ্ট্রের সাথে আমাদের মতানৈক্য রয়েছে, তথ্য বিবরণীতে আরও যোগ করে অ্যাপল।

অ্যাপল ইনকর্পোরেটেডের এই মানবাধিকার নীতিমালা, ব্যবসা এবং মানবাধিকারের উপর জাতিসংঘের প্রণীত নির্দেশনা মেনে করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

অন্যদিকে প্রতিষ্ঠানটিকে নিয়ে উঠে পড়ে লেগেছে মানবধিকার কর্মীরাও। জাতিগত বৈষম্যকে অপব্যবহার করে যে সকল চীনা ফ্যাক্টরিগুলো ব্যবসা করছে, তাদের সাথে সম্পর্ক ছিন্নে চাপ দিচ্ছে মানবধিকার কর্মীরা।

এদিকে হংকংয়ে আন্দোলন চলাকালীন পুলিশের অবস্থান ট্র্যাকিং অ্যাপ সরিয়ে নেয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছিল অ্যাপল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com