শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

জিম ট্রেইনারকে প্রভাসের গাড়ি উপহার

  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১০ বার পঠিত

বিনোদন ডেস্ক:‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর তার খ্যাতি এখন বিশ্বজুড়ে। সম্প্রতি তার জিম ট্রেইনারকে গাড়ি উপহার দিয়েছেন এই তারকা।

গত আট বছর ধরে লক্ষণ রেড্ডি নামের এই ট্রেইনারের তত্ত্বাবধানে জিম করেন প্রভাস। সম্প্রতি লক্ষণ ও তার পরিবারকে বাড়িতে ডাকেন প্রভাস। এরপর তাকে চমকে দিয়ে একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দেন এই অভিনেতা।

প্রিয় অভিনেতার এই কাজে ভীষণ খুশি ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন গাড়িসহ প্রভাস ও লক্ষণের ছবি ভাইরাল হয়েছে।

প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। সিনেমাটি নিয়ে দর্শকরা খুব বেশি সন্তুষ্ট হতে না পারলেও বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছে এটি। বর্তমানে প্রভাসের হাতে তিনটি সিনেমা রয়েছে। এগুলো হলো— রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাধে শ্যাম’, ওম রাউত পরিচালিত ‘আদিপুরু’ ও নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমা। এই তিন সিনেমার বাজেট প্রায় ৯৫০ কোটি রুপি।

ইতোমধ্যে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শুরু করেছেন প্রভাস। কিন্তু করোনা মহামারির কারণে বর্তমানে সিনেমার শুটিং বন্ধ রয়েছে। অক্টোবরে আবারও এই সিনেমার শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। সিনেমাটিতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে। ২০২১ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com