সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ চোরের নজর এবার লবণ মাঠে ! পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি

তেলেগু অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি আর নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৮ বার পঠিত

বিনোদন ডেস্ক: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জয়া প্রকাশ রেড্ডি আর নেই। তার বয়স হয়েছিল ৭৪।

বেঙ্গালুরু মিরর জানিয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গান্তুরে তার বাড়ির বাথরুমে পড়ে যান এই অভিনেতা।পরবর্তী সময়ে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জানা যায়, তিনি স্ট্রোক করেছিলেন।

কার্নুল জেলার সিরভেল জেলায় জন্মগ্রহণ করেন জয়া প্রকাশ। ‘সাব-ইন্সপেকটর’ হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পাশাপাশি মঞ্চে অভিনয় করতেন। ‘ব্রহ্মা পুত্রুড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ‘সামারাসিমহা রেড্ডি’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান।

সাধারণত সিনেমায় খল ও কমেডি চরিত্রে অভিনয় করতেন জয়া প্রকাশ। ১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমগুলোর মধ্যে রয়েছে— ‘জুলাই’, ‘কিক’, ‘রেডি’, ‘জয়ামি মানাদেরা’, ‘জাম্বা লাকিড়ি’, ‘রেস গুরাম’, ‘গব্বর সিং’ ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত সিনেমা ‘সারিলেরু নীকেবারু’।জয়া প্রকাশ রেড্ডির মৃত্যুতে তার সহকর্মী, ভক্ত ও শুভাকঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com