শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

প্রভাসকে টপকে গেলেন আনুশকা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার পঠিত

বিনোদন ডেস্ক: অমরেন্দ্র বাহুবলি ও দেবসেনা। বহুল আলোচিত ‘বাহুবলি’ সিনেমায় এই দুটি চরিত্র রূপায়ন করেন অভিনেতা প্রভাস ও অভিনেত্রী আনুশকা শেঠি। পর্দায় এ জুটির রসায়ন ভক্তদের মনে এতটায় দাগ কাটে যে, বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে ভেবে নেন তারা। তাদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। তবে ভক্তদের ভালোবাসা আনুশকার চেয়ে বেশি কুড়িয়েছেন প্রভাস।

এবার জনপ্রিয়তার দিক থেকে প্রভাসকে টপকে গেলেন আনুশকা শেঠি। কিন্তু সেটা সামাজিক যোগাযাগমাধ্যম ফেসবুকে। বর্তমানে আনুশকার ফেসবুকে অনুসারী রয়েছেন ২৩ মিলিয়ন আর তার পেজে লাইক রয়েছে ১৪ মিলিয়ন। অন্যদিকে প্রভাসের অনুসারী এখন ১৯ মিলিয়ন। আর তার পেজে ১০ মিলিয়ন ভক্ত লাইক দিয়ে যুক্ত রয়েছেন।
২০০৯ সালে ‘বিল্লা’ সিনেমায় প্রথম পর্দায় জুটি বাঁধেন প্রভাস ও আনুশকা। ২০১৩ সালে ‘মির্চি’ সিনেমাতেও তাদের রসায়ন দেখেছেন দর্শক। সর্বশেষ ‘বাহুবলি’ সিনেমায় এ জুটি তাদের জাদু দেখান।

প্রভাসের পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ইউ ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। অন্যদিকে আনুশকার পরবর্তী সিনেমা ‘নিঃশব্দম’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—আর মাধবন, শালিনি পান্ডে, অঞ্জলি, হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসন প্রমুখ। গত এপ্রিলে তেলেগু ও তামিল ভাষায় এটি মুক্তির কথা ছিল। কিন্তু মহামারি করোনার কারণে তা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com