সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা ঢাকাসহ ৭টি স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল ৩ মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সুন্দরবনে দস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান কেরানীগঞ্জের করিম বাগে “সেন্ট্রাল এ,জে এ্যাগ্রোভেট” ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়মের অভিযোগ।। নওগাঁর বদলগাছীতে আলু-পেঁয়াজ চাষিদের ক্ষতিপূরণের দাবিতে বাসদের সমাবেশ… ভালুকায় বাবা-ছেলের দ্বন্দ্বে গুলি ও সংঘর্ষ, আহত ২ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন জমা দিলেন মিনি আক্তার ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ বছর সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার মেসি

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০২০ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী ফুটবলার লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ফোর্বসের মতে মেসির বাৎসরিক আয় প্রায় ১২৬ মিলিয়ন ডলার। আর রোনালদোর আয় ১১৭ মিলিয়ন ডলার। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নেইমার দ্য সিলভা। আর চতুর্থ স্থানে কালিয়ান এমবাপে। সেরা দশে স্থান পাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের তিনজন ফুটবলার হলেন— মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। সালাহ আছেন পঞ্চম স্থানে, পগবা ষষ্ঠ ও ডি গিয়া দশম।

বার্সেলোনার ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমান আছেন সপ্তম স্থানে।

রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের ২০১৯-২০ মৌসুমটা ভালো না কাটলেও তিনি অবস্থান নিয়েছেন অষ্টম স্থানে। তার বাৎসরিক আয় ২৯ মিলিয়ন ডলার।

দুর্দান্ত একটি মৌসুম কাটানো বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকার রবার্ত লেভানডোফোস্কি আছেন নবম স্থানে।

অবশ্য এই তালিকার সেরা তিনে কোনো পরিবর্তন হয়নি। ২০১৯ সালেও মেসি শীর্ষে ছিলেন, রোনালদো দ্বিতীয় স্থানে আর নেইমার তৃতীয়। এবারও যথারীতি তাই।

বাৎসরিক উপার্জনের দিক দিয়ে সেরা দশ:

১. লিওনেল মেসি (বার্সেলোনা ও আর্জেন্টিনা) — ১২৬ মি. ডলার;

২. ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস ও পর্তুগাল) — ১১৭ মি. ডলার;

৩. নেইমার দ্য সিলভা (পিএসজি ও ব্রাজিল) — ৯৬ মি. ডলার;

৪. কালিয়ান এমবাপে (পিএসজি ও ফ্রান্স) — ৪২ মি. ডলার;

৫. মোহাম্মদ সালাহ (লিভারপুল ও মিশর) — ৩৭ মি. ডলার;

৬. পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্স) — ৩৪ মি. ডলার;

৭. আঁতোয়ান গ্রিজমান (বার্সেলোনা ও ফ্রান্স) — ৩৩ মি. ডলার;

৮. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ ও ওয়েলস) — ২৯ মি. ডলার;

৯. রবার্ত লেভাডোফস্কি (বায়ার্ন মিউনিখ ও পোল্যান্ড) — ২৮ মি. ডলার;

১০. ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেন) ২৭ মি. ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com