সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ত্রিশালে পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারে মতবিনিময় সভা ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ হজ ক্যাম্প পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান, সেবার মানোন্নয়নে জোর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে শাহজালাল বিমানবন্দর থেকে ১,০৬০টি ফ্লাইট বাতিল মিথ্যা ফেসবুক পোস্টের বিরুদ্ধে সতর্কতা, জেলেদের সংগঠিত করার আহ্বান ভোটের রায় গণমানুষের অধিকার”- জামায়াত নেতা জাতীয় সংসদে পাস নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল–২০২৬ পাস: সুরক্ষা ও ন্যায় বিচারে নতুন দিগন্ত জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় বর্ষার আগে কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে : কেসিসি প্রশাসক রাজধানীতে ডিএমপি’র ওয়ারী বিভাগের অভিযানে গ্রেফতার ১১২

নির্বাচনকর্মী হলেই বেতনসহ ছুটি দেবে ফেসবুক

  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ বার পঠিত

তথ্য-প্রযুক্তি ডেস্ক: দুই মাসেরও কম সময় আছে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের। তার ওপর আবার সময়টা করোনার। ফলে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে কর্মীদের সংখ্যায় ঘাটতি দেখা দেবে। এ অবস্থায় এগিয়ে এসেছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নিজের এক পোস্টে লিখেছেন, ‘অনুমান করা হচ্ছে, করোনার জন্য এবারের নির্বাচনে পাঁচ লাখ কর্মীর প্রয়োজন হবে। এই কাজে উৎসাহ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ১৮ বছরের বেশি বয়সের ফেসবুক ব্যবহারকারীদের নিজের ওয়ালের নিউজ ফিডে ওপরে বিভিন্ন রকমের বার্তা দেখতে পাবেন। মূলত তাঁদের উৎসাহিত করতেই এ উদ্যোগ।’

এখানেই শেষ নয়, জাকারবার্গের প্রতিষ্ঠানের কর্মীরা চাইলে বেতনসহ ছুটি নিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে নির্বাচনকর্মীর দায়িত্বও পালন করতে পারবেন। এ ব্যাপারে ফেসবুক থেকে তাঁদের অনুমতিও দেওয়া হয়েছে। এদিকে নানা সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভোটারদের তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় পোর্টালও তৈরি করেছে ফেসবুক।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com