রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২২ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কানসাট ইউনিয়নের বহালাবাড়ি ও দুর্লভপুর ইউনিয়নের পারকালুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো বহালাবাড়ি গ্রামের মৃত মংলুর ছেলে রুহুল আমিন (৫২) ও পারকালুপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে বুলবুল আহমেদ (৩২)।

বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ। স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকালে বৃষ্টির পাশাপাশি প্রচণ্ড বজ্রপাত হয়। এসময় বুলবুল বাড়ির পেছন থাকা গরু আনতে গেলে বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে, কানসাট বহলাবাড়ি গ্রামের রুহুল আমিন বিলে মহিষ চরাতে গিয়ে বজ্রাঘাতে মারা যান।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com