শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

এবার নুরের বিরুদ্ধে অপহরণের মামলা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

রাজধানীর কোতোয়ালি থানায় ভুক্তভোগী তরুণী মামলা করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ওই তরুণী ছয়জনকে আসামি করে মামলা করেছেন। একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লালবাগ থানায় ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে নূরসহ তার ৫ সহযোগীকে আসামি করে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মামলা দায়েরের প্রতিবাদে সোমবার সন্ধ্যার পর সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে নুরের সহযোগীরা। মিছিলটি মৎস্য ভবনের সামনে আসলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে নূরসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে তাদের মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’ঘণ্টা আটক থাকার পর অসুস্থতার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। রাত সাড়ে ১২টার পর তাদের চিকিৎসা শেষে গোয়েন্দা পুলিশের পাহারায় আবারও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনে সোচ্চার হযন সাধারণ শিক্ষার্থীরা। যার মূল নেতৃত্বে ছিলেন ডাকসুর সাবেক এই ভিপি। এরপর ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com