শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা করলেন ভাতিঝি ম্যারি ট্রাম্প

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: প্রতারণা করে উত্তরাধিকার সূত্রে কয়েক কোটি ডলার থেকে বঞ্চিত করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন তার ভাতিঝি ম্যারি ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্ক রাজ্য আদালতে এ মামলা করা হয়।

মামলায় ট্রাম্প ছাড়াও তার বোন ম্যারিয়েন ট্রাম্প বেরি ও ভাই রবার্ট ট্রাম্পকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাপক জালিয়াতি ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবীরা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ম্যারি ট্রাম্প অবশ্য কিছু অভিযোগ সম্প্রতি প্রকাশিত তার বই `টু মাচ অ্যান্ড নেভার ইনাফ : হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড`স মোস্ট ডেঞ্জারাস ম্যান‘ বইতে উল্লেখ করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, দাদা ফ্রেড ট্রাম্পের সম্পত্তির নিয়ন্ত্রণ নিতে চেয়েছেন ট্রাম্প ও অন্যান্য আসামিরা। এর জন্য ম্যারিকে সম্পত্তি থেকে দখলচ্যুত করতে চাপ প্রয়োগ করেছিলেন তারা।

ম্যারি বলেন, `প্রতারণা শুধু পারিবারিক ব্যবসাই নয়, এটা তাদের জীবনের অবলম্বন।‘

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com