শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৩ বার পঠিত

ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফর স্থগিত করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে শ্রীলংকান কিছু গণমাধ্যম।
শুক্রবার এ খবর শ্রীলংকান কিছু গণমাধ্যমে পাওয়া গেছে।
এর আগে করোনাভাইরাস নিয়ে শ্রীলংকান সরকারের নির্ধারিত শর্ত না মানলে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন সম্ভব হবে না বলে জানিয়েছিলেন শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা।
বৃহস্পতিবার শ্রীলংকান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। কোভিড টাস্কফোর্সের দেয়া শর্ত শিথিলের জন্য বিসিবির করা অনুরোধ মানা সম্ভব নয় বলেও জানিয়েছেন এসএলসি সিইও।
এ ব্যাপারে অ্যাশলে ডি সিলভা বলেন, আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই আমাদের কোভিড টাস্কফোর্স মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দেবো, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতে না চাইলে, আপাতত সিরিজ স্থগিত করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে হয়তো সিরিজটি আয়োজন করতে পারবো।
এর আগে ১৪ দিনের কোয়ারেন্টাইন এবং ওই সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞাসহ বেশকিছু শর্ত বেঁধে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ছিল, কোয়ারেন্টাইন ৭ দিনে নামিয়ে আনা। একইসঙ্গে কোয়ারেন্টাইন চলাকালীন সময়ে অনুশীলনের দাবি জানায় বিসিবি। তবে এর কোনো কিছুই মেনে নেয়নি দেশটির কোভিড টাস্কফোর্স। ফলে শেষ পর্যন্ত সফরটি স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com